ঢাকা সংবাদদাতা: দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার স্বার্থে দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এরই মধ্যে দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন করা শুরু হয়েছে। তারা এরই মধ্যে দায়িত্ব পালন করছেন। অন্যান্য বাহিনীর সঙ্গে তারা মাঠে থেকে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।















