খেলাধুলা ডেস্ক :: বিশ্বকাপ দলের সঙ্গে ওমানে গিয়েছিলেন বাংলাদেশ দলের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তবে বৈশ্বিক আসরটির মূল লড়াই শুরুর আগেই দেশে ফিরেছেন তিনি। পূর্বের ঘোষণা অনুযায়ী দলের স্ট্যান্ড বাই হিসেবে রুবেল হোসেনকে রাখা হলেও ফেরত পাঠানো হয়েছে এই স্পিনারকে।
আজ বুধবার সকালে পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। দেশে ফিরে আসন্ন জাতীয় লিগে অংশ নেওয়ার কথা রয়েছে বিপ্লবের।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে খেলানোর জন্যই বিপ্লবকে দেশে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তিনি বলেন, ‘ঢাকা থেকে আসার সময় পরিকল্পনা ছিল ১৫ জনের স্কোয়াডের সঙ্গে দুজনকে অতিরিক্ত হিসেবে নেওয়া হবে। তারপর যদি খুব দরকার হয় তাহলে কেউ থেকে যাবে, না হলে ওরা দুজনই (রুবেল–বিপ্লব) দেশে ফিরে যাবে।’ সেই পরিকল্পনাতেই নাকি ফিরে এসেছেন বিপ্লব।















