শেফিল্ড থেকে আহমদ হোসেন হেলাল: ইংল্যান্ডের শেফিল্ড এর ডারনাল এলাম রোডের বাসিন্দা আবদুল গনী ফুসফুস ক্যান্সার জনিত কারনে ৪১ বছর বয়সে গত শনিবার রাত অনুমানিক সাড়ে নয়টার সময় মৃত্যুবরন করেছেন। ইন্না— রাজিউন । তিনি শেফিল্ড নরদান জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাধীন ছিলেন ।
তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার দেশের বাড়ী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জামাল পুর। তার পিতা নাম আবদুল করিম। তিনি জনাব আব্দুল করিমের বড় ছেলে।
আবদুল গনী তার পরিবারের প্রিয় পরিচিত নাম আববাস উদ্দিন নামে পরিচিত। ছোট ভাই নাজিম উদ্দিন সকলের দোয়া কামনা করেছেন।
মৃত্যুকালে তিন ছেলে এক মেয়ে, স্ত্র , ভাইবোন আতীয় সজন অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
মরহুমের জানাজা স্থানীয় ডারনাল এলাহি মসজিদে ৪ অক্টোবর সোমবার বাদ জোহর ২: ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। তারপর শেফিলড সিটি রোডের কবর স্থানে দাফন সমপনন করা হবে।
মরহুমের মামা হাজী আবদুল বশির, আবদুর রউফ, আবদুল লতিফ ও মামাত ভাই সুফি মিয়া সহ আতীয়সজন মরহুমের রুহের মাগফেরাতের জন্য সবাইর কাছে দোয়া কামনা করেন ।















