এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে তালাক দিয়ে কমবয়সের একজন ব্যাবসায়ী কে আবারো বিয়ে করছেন কণ্ঠশিল্পী ইভা রহমান।

2165

এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে তালাক দিয়ে কমবয়সের একজন ব্যাবসায়ী কে আবারো বিয়ে করছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। ৬০টি এর বেশি গানের এলবাম বের করে ইভা রহমান আলোচনায় আসেন। বেশকিছুদিন ধরে মাহফুজুর রহমানের সঙ্গে তার পারিবারিক সম্পর্কের অবনতি হওয়ায় কারণে তারা দুজন আলাদা থাকতেন ও এ টি এন  বাংলার গানের অনুষ্ঠানে তাকে কম দেখা যেত । এ বছরের জুন মাসে তাঁদের বিয়ে বিচ্ছেদ এর প্রক্রিয়া শুরু হয়, গত ১৭ সেপ্টেম্বর সেই বিচ্ছেদের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়। এর ঠিক দুই দিন পরই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন ইভা। তার নুতন স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে এবং পেশায় ব্যবসায়ী। গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
আলোচিত সমালোচিত এই জুটিকে নিয়ে আগে নানা আলোচনা থাকলেও তাদের ডিভোর্স ও নুতন বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।