ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যের ইপ্সুইচ শহরে ঈদ পূনর্মিলনী ও বেস্ট বাংলাদেশী গার্ডেনার অব দ্যা ইয়ার প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
গত রোববার ইপ্সুইচের মেনর বল রুমে সাফোক বাংলাদেশী সোসাইটির উদ্যোগে এ পুরস্কার বিতরনী অনুষ্টানের আয়োজন করা হয়। আব্দুল মোতলিব ও আব্দুল হাইর যৌথ সঞ্চালনায় এবং জুলফিকার আলীর পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মানিক মিয়া। স্বাগত বক্তব্যে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,বর্তমানে মুসলমানদের জন্য এক করুণ ও ভয়াবহ সময় অতিক্রান্ত হচ্ছে। তবুও আমাদেরকে ধৈর্য্য ও সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।
বেস্ট বাংলাদেশী গার্ডেনার অব দ্যা ইয়ার প্রসংঙ্গে বলেন গোটা ইস্ট এংগ্লিয়াতে এই প্রথম বারের মতো সাফোক বাংলাদেশী সোসাইটি এরকম একটা উদ্যোগ সফলভাবে নিতে পেরেছে বলে তিনি গর্বিত। তাছাড়া এখন থেকে প্রতি বছর সংগঠনের পক্ষ থেকে এরকম প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং ইংল্যান্ডের আবহাওয়ায় কিভাবে আরো ভালো ও উন্নতমানের বাংলাদেশী সবজি চাষ করা যায় এব্যাপারে আগামী বছর থেকে এক প্রশিক্ষণমূলক কর্মসূচির আয়োজন করবেন।
উল্লেখ্য যে বেস্ট বাংলাদেশী গার্ডেনার অব দ্যা ইয়ার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রেনু বেগম ও খসরু মিয়া, দ্বিতীয় ও তৃতীয় স্থানও যৌথভাবে অধিকার করেন যথাক্রমে আলমাস মিয়া , সুজন মিয়া এবং তৃতীয় স্থান অধিকার করেন আফতাব আলী ও লুতফুন নেছা।
এদিকে,বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জুনাব রব্বানী, সিরাজ আলী, আলী হোসেন, রহিমুল্লাহ প্রমুখ। অনুষ্টানে পুরস্কার বিতরনীর পাশাপাশি নাশীদ, কবিতা আবৃত্তি ও ঈদ বিষয়ক সংক্ষিপ্ত বক্তব্য রাখা হয়। সবশেষে সংগঠনের ভাইস চেয়ারপারসন জুনাব রব্বানীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে















