ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সিরিজ অব অনুষ্ঠানের অংশ হিসাবে বাঙ্গালীদের প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোরে ষ্ক্রবাংলাম্বর আলোকসজ্জা উদ্বোধন করা হয়েছে। আগের দিন টেস্ট রানের পর শুক্রবার রাত ৮টায় বারার নির্বাহী মেয়র জন বিগস আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
বর্ণাঢ্য এই আলোকসজ্জাটি প্রতিদিন রাত ৮টায় জ্ঝলে উঠবে এবং থাকবে মধ্যরাত পর্যন্ত। আগামী ৮ জুন পর্যন্ত এটি থাকবে। বাঙ্গালী শিল্পী রুহুল আবেদিন এই বাংলাম্ব বর্ণমালার ডিজাইন এবং পরিকল্পনা করেছেন। এতে মোট খরচ হয়েছে ৪০ হাজার পাউন্ড।
বাংলাদেশের বিভিন্ন রংয়ের শাড়ী দিয়ে বর্ণমালাকে সাজানো হয়েছে। বর্ণমালার ভিতর বিশেষভাবে প্রজ্জলিত রঙ্গিন আলো আইডিয়া স্টোরের গ্লাসে এসে প্রতিফলিত হয়ে রাতের বেলা এটি দৃস্টি নন্দন হয়ে উঠেছে।
টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরী এন্ড আর্কাইভ এবং ন্যাশনাল পোট্রেট গ্যালারী প্রজেক্টটি তত্ত্বাবধান করেছে। আলোকসজ্জার নীচে আইডিয়া স্টোরের ওয়ালে বাংলা এবং বাঙ্গালীর ইতিহাসও তুলে ধরা হয়েছে।
আলোকসজ্জাটি উদ্বোধন করে বারার মেয়র জন বিগস বলেন, দৃষ্টিনন্দন এই আলোকসজ্জাটি উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে কাউন্সিলের নেয়া সিরিজ অব কর্মসূচির অংশ হিসাবে এটি করা হয়েছে। মেয়র বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসে“র পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।
শুক্রবার এটি উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন স্পিকার কাউন্সিলার আহবাব হোসাইন, কালচারার বিষয়ক লিড মেম্বার কাউন্সিলার সাবিনা আক্তার, ডেপুটি মেয়র কাউন্সিলার মতিনউজ্জামান, কাউন্সিলার ইভ ম্যাকুলিন এবং কাউন্সিলার শাহ সোহেল আহমদ।















