ব্রিটেনে করোনায় রবিবার মৃত্যু ৬১ জনের, আক্রান্ত ২৬,৭৫০ জন

488

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর ও আক্রান্তের সংখ্যা আরো কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬,৭৫০ জন । গতকাল শনিবার ছিলো ২৯,৫২০ জন, শুক্রবার ছিলো ৩২,৭০০ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৬৭ হাজার ৪৩৭ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫,৮৭৫ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৬১ জনের । গতকাল শনিবার ছিলো ৯৩ জন, শুক্রবার ছিলো ১০০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৯৫৩ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৭৩ লাখ ২ হাজার ৪৪৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫ লাখ ৭৭ হাজার ১৯৮ জন।