ওয়ানবাংলানিউজ: সন্দেহজনক একটি প্যাকেটের কারনে রয়েল লন্ডন হাসপাতাল থেকে রোগী, ডাক্তারসহ সবাইকে বের করে দেয়া হয়। বুধবার সাড়ে ১২টার কিছুক্ষণ পর সেখান থেকে সবাইকে বের করে দেয়া হলেও সন্দেহজনক প্যাকেটের সন্ধ্যান পাওয়া যায় সাড়ে ১২টায়। সাথে সাথে পুলিশকে জানানো হলে বিশেষ বাহিনীর পুলিশ দ্রুত হাসপাতালে পৌছায়।

এর পরপরই রোগী, নার্স, ডাক্তারদের সরিয়ে আনে পুলিশ। এই ঘটনার পরপরই হাসপাতালের বাইরে শত শত মানুষের ভীড় লেগে যায়। অনেকেই স্যোশাল মিডিয়ায় ঘটনাটি তুলে ধরেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিরিয়াস রোগীদের মধ্যে সন্তান সম্ভাবা রোগীদের তারা দেখেছেন।
পুলিশ দ্রুত সন্দেহজনক প্যাকেটটি সরিয়ে নিলে আবারো ডাক্তার রোগীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। পুলিশ তদন্ত শুরু করেছে কিভাবে এই প্যাকেটটি হাসপাতালে পাশা রাখা হয়েছে। এব্যাপারে জনসাধারনের সহযোগিতা চেয়েছে পুলিশ।















