মৌলভীবাজার ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও মাহফিল

1308

লন্ডন সংবাদদাতা : মৌলভীবাজার জেলা ছাত্রদল নেতা শহীদ মুহিবুল আলম বাচ্চুর ২৫ তম মৃত্যু বার্ষিকী, এবং শহীদ সরওয়ার আহমেদ মিঠুর ২৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার ছাত্রদলের সাবেক নেতা কর্মীদের উদ্যোগে ২০শে সেপ্টেম্বর ২০১৭ইং রোজ বুধবার বিকাল ৬.০০ ঘটিকায় পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডের নতুন সোনারগাঁও রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক বুলবুল আহমদের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা রাসেল খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম লুৎফুর রহমান সহ সভাপতি যুক্তরাজ্য বিএনপি, উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক নেতা শাহ লিংকন আক্তার, সেলিম আহমদ, শরিফুজ্জামান চৌধুরী তপন, শামীম আহমদ, সেলিম আহমদ চৌধুরী সভাপতি নর্থ ওয়েস্ট বি এন পি, শাহীন আহমদ সহ- সভাপতি লন্ডন নর্থ ওয়েষ্ট বিএনপি.গিয়াস আহমেদ, সৈয়দ ফজলুল হক সেলিম, মসুদ রহমান, সৈয়দ শাকেরুজ্জামান সাবেক সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলাছাত্রদল, মাহফুজ আহমেদ, মকসুদ আলী জাকারিয়া সাধারণ সম্পাদক সাউথ ইস্ট লন্ডন বি এন পি, তুহিন আহমদ, সবুজ আহমদ, কমরুজ্জামান খাঁন, শফিকুর রহমান, দেলোয়ার হোসেন আহাদ, তপু তোফায়েল খাঁন, আজিম উদ্দিন, আনোয়ার মিয়া, আব্দুল জলিল খোকন, রিংকু আহমদ, সৈয়দ রুয়েজ আহমদ, জামান আহমদ, ইলিয়াস আলী, তাজুল ইসলাম, আক্তার হোসেন, সৈয়দ রাজন, রাহাত আহমদ, জাকির হোসেন প্রমুখ। বক্তারা সবাই মৌলভীবাজার ছাত্রদলকে সুসংগঠিত করতে তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আলোচনা সভা শেষে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।