ব্রিটেনে করোনায় শনিবার ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৭,৭৩৮ জন

787

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭,৭৩৮ জন। এদিকে গতকাল শুক্রবার ছিলো ৮,১২৫ জন, বৃহস্পতিবার ছিলো ৭,৩৯৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৫ লাখ ৫৮ হাজার ৪৯৪ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৮৯ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১২ জনের । গতকাল শুক্রবার ছিলো ১৭ জন, বৃহস্পতিবার ছিলো ৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৮৯৬ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ১২ লাখ ৯১ হাজার ৩৩১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ৬৫৩ জন।