ইংল্যান্ডের ফুড শপগুলোর প্রবেশ পথে হাইজিন রেটিং প্রদর্শন বাধ্যতামূলক হচ্ছে

1121

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের ফুড শপগুলোর প্রবেশ পথে হাইজিন রেটিং প্রদর্শন বাধ্যতামূলক করা উচিত বলে জানিয়েছে লোকাল গভর্নমেন্ট এসোসিয়েশন। ব্রেক্সিট পরবর্তী ইংল্যান্ডে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ফুড সেইফটি নিয়ম পরিবর্তনের প্রেক্ষাপটে এমনটা চিন্তা করছে কাউন্সিলগুলো।
কাউন্সিলের স্বাস্থ্যগত পরিবেশ পর্যবেক্ষক দল ফুড শপগুলোকে কিচেনের পরিচ্ছন্নতা , রান্না করার পদ্ধতি এবং খাবার পরিবেশনের মানের উপর শুন্য থেকে পাঁচ পর্যন্ত রেটিং দিয়ে থাকে।

ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে হেলথ এন্ড হাইজিনের এই রেটিং ফুড শপের প্রবেশ পথে প্রদর্শন বাধ্যতামূলক হলেও ইংল্যান্ডে তা বাধ্যতামূলক নয়। ইইউ থেকে বেরিয়ে গেলেও ইংল্যান্ডের স্বার্থেই ইউরোপিয় ইউনিয়নের আইন ফুড শপে বাধ্যতামূলক করা দরকার। রেস্টুরেন্ট ,ক্যাফে, পাব , টেকওয়ে , সেন্ডওইচ বার ও অন্যান্য খাবারের শপে ওই রেটিং প্রদর্শন না করলে তাদের জরিমানা অথবা আইনের আওতায় আনা উচিত।
এমনটাই মন্তব্য করেছেন লোকাল গভর্নমেন্ট এসোসিয়েশনের মুখপাত্র সাইমন ব্যøাকবার্ন। গার্ডিয়ান নিউজ পেপারের গত বছরের এক প্রতিবেদনে দেখা যায় ইংল্যান্ডের ১৩ টি রেস্টুরেন্টের মধ্যে একটি রেস্টুরেন্ট এবং ৭টির মধ্যে একটি টেকওয়ের হেলথ এন্ড সেইফটির রেটিং ছিল খুবই খারাপ। একারনেই কাউন্সিল খাবারের শপগুলোর হাইজিন রেটিং প্রদর্শন বাধ্যতামূলক করার চিন্তা করে। ক্রেতারা যাতে খাবারের শপের মান বিবেচনা করে উপভোগ করতে পারে খাবার।