ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা কমেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৩৯৮ জন। গতকাল শুক্রবার ছিলো ৪,১৮২ জন, বৃহস্পতিবার ছিলো ৩,৫৪২ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৪ লাখ ৮০ হাজার ৯৪৫ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৭ জন। গতকাল শুক্রবার ছিলো ১০ জন, বৃহস্পতিবার ছিলো ১০ জন । মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭75 জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৭০ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৯০ লাখ ৬৮ হাজার ৩৪৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৪১৬ জন।















