বাংলাদেশ আজ কোন উইকেটই নিতে পারেনি

145

খেলাধুলা ডেস্ক: প্রথম টেস্টের শুরুর দুই দিনে দারুণভাবে আধিপত্য ধরে রেখেছিল বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাটিংয়ে এসে শ্রীলঙ্কা লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল। চতুর্থ দিনে তাদের আটকে রাখার লক্ষ্যেই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে দিনশেষে উইকেট শূন্য থাকতে হল টাইগার বোলারদের।

চতুর্থ দিনের শুরুতে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে খেলা শুরু করা শ্রীলঙ্কা আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে চতুর্থ দিনে করেছে ৩ উইকেটে ৫১২ রান। সারাদিনে ২৮৩ রান তুলেছেন দুই ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে আর ধনঞ্জয়া ডি সিলভা। লঙ্কানরা এখনও পিছিয়ে আছে ২৯ রানে। বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৫৪১ রানে।

এদিকে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। ওপেন করতে নামা এই ব্যাটসম্যান ৪১৯ বল মোকাবেলায় ২৫ বাউন্ডারিতে অপরাজিত আছেন ২৩৪ রানে। ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত ১৫৪ রানে।