হবিগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

337

সিলেট সংবাদদাতা: হবিগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন।

আজ রোববার (১১ এপ্রিল) লাখাই উপজেলার গুনিপুর গ্রামে ভোরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি।

লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।