করোনায় আক্রান্ত হাজী সেলিম

152

ঢাকা সংবাদদাতা: ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের এমপি হাজী মোহাম্মদ সেলিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন আহম্মেদ বেলাল জানান, করোনা উপসর্গ দেখা দিলে গেল রোববার (২১ মার্চ) হাজী সেলিম করোনা পরীক্ষা করলে তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর মঙ্গলবার আবারও করোনা পরীক্ষা করানোর হলে দ্বিতীয় দফায়ও তার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, হাজী সেলিমের শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।