ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,২৯৪ জন। গতকাল সোমবার ছিলো ৫,০৮৯ জন, রবিবার ছিলো ৪,৬১৮ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৬৮ হাজার ৮২১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১১০ জন। গতকাল সোমবার ছিলো ৬৪ জন, রবিবার ছিলো ৫২ জন । মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৬৯০ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ হাজার ২৮১ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ১ হাজার ১৬ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৪৮ লাখ ৩৯ হাজার ৯০৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার ৬৪৬ জন।















