ওয়ানবাংলানিউজ: সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস ও জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ট্রেজারার এনাম উল হক চৌধুরী’র মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (১৪ মার্চ ২০২১ ) দোয়া মাহফিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস। জালালাবাদের সহ সভাপতি ও বিসিএ এর প্রেসিডেন্ট এম এ মুনিম আলোচনা সভায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ থেকে বাংলাদেশের মাননীয় সাংসদ হাফিজ আহমদ মজুমদার, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ড: এম কে আব্দুল মুবিন,
যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রধান উপদেষ্টা আহমেদ সামাদ চৌধুরী জেপি, সাবেক সাংসদ আলহাজ্ব সেলিম উদ্দিন, জালালাবাদ উপদেষ্টা কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, ডাক্তার আলাউদ্দিন আহমেদ, কাউন্সিলর পারভেজ আহমেদ, জালালাবাদের সহ সভাপতি ও বিসিএ এর প্রেসিডেন্ট এম এ মুনিম, মুজাহিদ আলি চৌধুরী, মাহমুদ হাসান এম বি ই, পাশা খন্দকার এম বি ই, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দিলোয়ার হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইউকের নির্বাহী সদস্য শাহানুর খান, জালালাবাদ ইউকের সহ সভাপতি কাউন্সিলর রিতা বেগম,
এছাড়াও জালালাবাদ এসোসিয়েশন ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা, বাহারাইন, ইতালি, গ্রীস, দুবাই, কাতার, মালয়েশিয়া থেকে জালালাবাদের প্রতিনিধিবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আব্দুর রাহমান মাদানী।















