ব্রিটেনে করোনায় অক্টোবরের পর সর্বনিম্ন মৃত্যু, সোমবার ১০৪ জনের মৃত্যু, আক্রান্ত ৫,৪৫৫ জন

1610

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে সোমবার অক্টোবরের পর সর্বনিম্ন মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় আরো ১০৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ছিলো ১৪৪ জন, শনিবার ছিলো ২৯০জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৯৫৩ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪৫৫ জন। গতকাল রবিবার ছিলো ৬,০৩৫ জন, শনিবার ছিলো ৭,৪৩৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৮২ হাজার ৯ জন। (দ্যা সান)

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ হাজার ৮০৮ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ১৯৭১ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৪৫১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ লাখ ১৫ হাজার ৮১৬ জন।