ওয়ানবাংলানিউজ: বিপুল উতসাহ উদ্দিপনায় ব্রিটিশ বাংলাদেশী এসোসিয়েশন সমারসেট এর উদ্যাগে ঈদ পুর্নমিলনী সভা সমারসেট এর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়।
গত ৩ সেপ্টেমরব রোববার হাজারো মানুষের সমাগমে দিনব্যাপী এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি রেবেকা পও, ডিপুটি মেয়র টাউনটন ডিইএন, কাউন্সিলার কেথরেইন হার্ভার্ট, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সনভেনার মুজিবুর রহমান মুহিব, বাংলাদেশ সেনাটার এর সেক্রেটারী জেনারেল দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর খান, মামুন রশিদ, কামরুল হাসান মুন্না, কায়সার আহমেদ, জুবের আহমেদ, সাজ্জাদ খান, মো: সারওয়ার হোসেন, কমির মিয়া, মিরাজ আজিজ, কাজী তরফদার, মো: আওয়াল মিয়া, আবুল কালাম, আব্দুল্লাহ ফারুক ও রিয়াজুল উদ্দিন প্রমূখ।
দিন্যবাপী অনুষ্টানে ছিলো শিশু কিশোরদের বিনোদন, গান, আবৃত্তি, চিত্রাংকন সহ বিভিন্ন ধরনের খেলাধুলা। অনুষ্টানের শেষ পর্বে বিভিন্ন খেলায় উত্তির্ণদের মাঝে পুরস্কার বিতরনী ও র্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।















