ব্রিটেনে করোনায় আক্রান্তে আবারো নতুন রেকর্ড (মঙ্গলবার) আক্রান্ত ৫৩,১৩৫ জন, মৃত্যু ৪১৪ জনের

3055

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) নতুন করে রেকর্ড সংখ্যক ৫৩,১৩৫জন আক্রান্ত হয়েছেন। যা মহামারি শুরুর পর থেকে সর্বাধিক। এর আগে গতকাল সোমবার সর্বাধিক আক্রান্ত হয়েছিলেন ৪১,৩৮৫ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৪১৪ জন। গতকাল সোমবার ছিলো ৩৫৭ জন, রবিবার ছিলো ৩১৬জন। মোট মৃতের সংখ্যা ৭১ হাজার ৫৬৭ জন। মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩,১৩৫ জন। গতকাল সোমবার ছিলো ৪১,২৮৫ জন, রবিবার ছিলো ৩০,৫০১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৮২ হাজার ৮৬৫ জন। (দ্যা সান)

এদিকে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় হাসপাতালে মৃত্যু বরণ করেছেন ৩৬৫, ওয়েলসে ৩৩ জন, স্কটল্যান্ডে ৭ জন, নর্দান আয়ারল্যান্ড এখনো কোন মৃত্যু খরবর প্রকাশ করেনি।