মিশরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

840

ওয়ানবাংলানিউজ: বিপুল উ্সাহ উদ্দীপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবাষিকী পালিত হলো আমরা জাতীয়তাবাদী শহীদ জিয়ার সৈনিক মিশর শাখার উদ্যোগে। গত ০১ সেপ্টেম্বর শুক্রবার মিশরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মো: তৈয়বুর রহমানের সভাপতিত্বে এবং মো: জাহাঙ্গীর তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক যুবদলের সভাপতি মো: বরকত উল্লাহ বুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের দিনটি আমাদের সবার জন্য আনন্দ ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

 

আমি বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসী ও প্রবাসীদের প্রাণঢালা শুভেচ্চছা ও অভিনন্দন জানাচ্চিছ। এছাড়াও যুক্তরাজ্য থেকে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন, আমরা জাতীয়তাবাদী শহীদ জিয়ার সৈনিকের প্রতিষ্ঠাতা মো: সাদেক মিয়া এবং একই সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বরকত উল্লাহ বুলু মুক্তি পরিষদের সাধারন সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন ভুঁইয়া।

 

অনুষ্ঠানে মিশরের বিভিন্ন এলাকা থেকে শত শত জাতীয়তাবাদী দলের নেতা কর্মী যোগদান করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি শরিফ খান, সাধারন সম্পাদক লাবলু, সহ সাধারন সম্পাদক অলি আকন্দ, সাংগঠনিক সম্পাদক কামাল, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহমান রুবেল, আহবায়ক ছাইদ হোসেন, দফতর সম্পাদক শাকিব, কোষাধ্যক্ষ মো: হারুন, রবিউল সহ মিশরের স্থানীয় নেতাকর্মী প্রমূখ।