ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ৫১৬ জনের মৃত্যু, আক্রান্ত ২০,৯৬৪ জন

1259

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৫১৬ জন। গতকাল বুধবার ৫৩৩ জন, মঙ্গলবার ছিলো ৬১৬ জন, সোমবার ছিলো ১৮৯ জন। মোট মৃতের সংখ্যা ৬৩ হাজার ৮২ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০,৯৬৪ জন। গতকাল বুধবার ছিলো ১৬,৫৭৮ জন, মঙ্গলবার ছিলো ১২,২৪২ জন, সোমবার ১৪,৭১৮ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৮৭ হাজার ৭৮৩ জন। (বিবিসি)

এদিকে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় শুধু হাসপাতালে ইংল্যান্ডে ২৮৯ জন, ওয়েলসে ৩৩ জন, স্কটল্যান্ডে ৫০ জন, উত্তর আয়ারল্যান্ড নতুন করে ১৪ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে।