কানাডায় ছুরি হামলায় নিহত ২

587

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার কুইবেক প্রদেশের পার্লামেন্ট ভবনের কাছে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে কমপক্ষে দুজনকে হত্যা করেছে এক দুর্বৃত্ত। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার রাতে ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তি বেশ কয়েকজনের ওপর হামলা চালান। অভিযান চালিয়ে স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার দিকে সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলাকারী নিশ্চিত হওয়া পর্যন্ত রাতে কাউকে বাইরে বের হতে নিষেধ করেছে পুলিশ।

কানাডার ন্যাশনাল পাবলিক ব্রডকাস্টিং রেডিও জানিয়েছে, ছুরি হামলায় দুজন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।