ঢাকা সংবাদদাতা: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন দাবি করছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরিদপুরের জেলা প্রশাসককে হুমকি দেয়ার ফোন রেকর্ডটি সুপার এডিট করা।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
গালিগালাজের বিষয়টি মিথ্যা দাবি করেন নিক্সন বলেন, শত্রুপক্ষ আমার বক্তব্য সুপার এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। ভাইরাল হওয়া ভয়েসটি আমার নয়। আমার বিরুদ্ধে মামলা হলে ডিসি-ইউএনওর বিরুদ্ধে ও মামলা হবে।















