ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের ব্যস্ততম মটোরওয়ে এম১ এ মিনিবাস ও লরির মধ্যে সংঘর্ষের ঘটনায় বহু হতাহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। দুঘটর্নার পরপরই পুলিশ ও এ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌছায়। মারাত্মক আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুঘর্টনাটি ঘটে শনিবার ভোররাত ৩টা ১৫মিনিটে এম১ এর বার্কিংহামশায়ারস্থ নিউপোর্ট পাগনিল এলাকায়।
থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে তারা মনে করে মিনিবাসটি নটিংহাম এরিয়া থেকে আসছিল। বিপদজনক ড্রাইভিং এর জন্য ২জনকে আটক করেছে পুলিশ।
ঘটনার পরপরই ইর্মাজেন্সি সার্ভিস এর জন্য কিছু সময়ের জন্য রাস্তাটি বন্ধ করে দেয় পুলিশ। তবে জংশন ১৪ ও ১৫ দিয়ে রাস্তার অপর যানবাহনগুলিতে চলার সুযোগ করে দেয় পুলিশ।















