ঢাকা সংবাদদাতা: দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের এয়ারমেলো নামক এলাকায় মালাউই কর্মচারীর হাতে মো. রিপন (৩৮) নামে এক বাংলাদেশি দোকান মালিক খুন হয়েছেন।
সোমবার দিনের বেলায় দোকান বন্ধ এবং রিপনের কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে দোকানের ভেতর গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পাওয়া যায়।
জানা গেছে, নিহতের মো. রিপনের দেশে বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর এলাকায়।
স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের ধারণা,, গভীর রাতে দোকানে ঘুমন্ত অবস্থায় রিপনকে তার কর্মচারী মালাউই নাগরিক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নগদ টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।
এর আগে, রিপনের দোকানে কাজ করত পূর্ব পরিচিত আরও এক মালাউই নাগরিক। আরেকজন মালাউই নাগরিক ঘুরতে আসে। ওই দুইজনের যোগসাজশে রিপনকে ঘুমন্ত অবস্থায় খুন করে তার টাকা-পয়সা লুট করে পালিয়েছে।
কমিউনিটি এক নেতা জানান, ঘটনা সম্পর্কে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের সংগঠন বাংলাদেশ পরিষদ।















