ইসরাইলের সাথে দুবাই ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার ফলে আল আকসা মসজিদ দুভাগে ভাগ হতে পারে

631

মিলন মাহমুদ: জেরুজালেম এ অবস্থিত আল আকসা মসজিদ যা হরম আস শরীফ নাম পরিচিত । এই মসজিদ মুসলমানদের নিকট অত্যান্ত পবিত্র মসজিদ হিসেবে বিবেচিত । বর্তমানে অন্য ধর্মের লোকেরা এই মসজিদে দেখার জন্য প্রবেশ করতে পারলেও শুধুমাত্র মুসলমানেরাই এই মসজিদে নামাজ পড়তে পারেন ।

সম্প্রতি আগস্টের ১৩ তারিখে আমেরিকার মধ্যস্ততায় ইসরাইয়েল, বাহরাইন ও দুবাই যে চুক্তি সাক্ষর করেছে এর ফলে এই মসজিদ দুইভাগ হয়ে যাবে এবং ইহুদিরা মসজিদে তাদের ধর্মের প্রাথনা করতে পারবেন বলে সম্ভাবনার কথা একটি বেসরকারি সংস্থা টেরেস্ট্রিয়াল জেরুজালেম প্রকাশ করেছে । ইতিমধ্যে মসজিদের পরিচালনার জন্য গঠিত ওয়াকফ কমিটির অনুমতি ছাড়াই ইসরাইল কতৃপক্ষ মসজিদের পূর্ব ও পশ্চিম পার্শে লাউড স্পিকার বসিয়েছে ।

আরব বিশ্বের ধনী দুইদেশ দুবাই ও বাহরাইনের সাথে আমেরিকার মধ্যস্থতায় ইসরাইলের এই চুক্তি ফিলিস্তিনি জনগণ তাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন । ইতঃপূর্বে ২০১৪ সালে দুবাই জেরুজালেমের পশ্চিম তীরের ৩০ টির ও বেশি বিল্ডিং দখলদার ইহুদিদের হাতে ছেড়ে দিয়েছিলো । জর্দান ও তুরস্ক ডোনাল্ডট্র্যাম্পের জামাই জেরল্ড কুশনারের মধ্যস্থতায় করা এই চুক্তির কঠিন সমালোচনা করেছে । এই চুক্তির ফলে ভবিষ্যতে ফিলিস্তিনি সমস্যা সমাধান করা আরো অনেক কঠিন হয়ে দাঁড়াবে বলেই বিশ্লেষকরা মনে করছেন ।