ওয়ানবাংলানিউজ: করোনাভীতি দূর করে আবারো অফিসগুলোতে কর্মকর্তাদের ফিরিয়ে আনতে হোয়াটহলের বসদের প্রতি আহবান জানিয়েছে ব্রিটিশ সরকার। সরকারী নিদের্শনার একটি চিঠি বিবিসির হস্তগত হয়েছে। এতে কর্মকর্তাদের অফিসে উপস্থিতির জন্য উৎসাহিত করা হয়েছে।
লকডাউনের সময় ঘরে বসে কাজ করা কর্মকর্তাদের কিছু সংখ্যক এখনো কাজে ফিরে না আসায় এই সমালোচনা হচ্ছে বেশি।
তবে ইউনিয়নগুলো সরকারের এই মনোভাবকে পুরানো হিসাবে বর্ণনা করেছে। তারা বলছে, বেশিরভাগ সিভিল কর্মচারীদের বছরের শেষ অবধি বাড়িতে থেকে কাজ করার আশা করা উচিত। সহকর্মীদের সাথে ফিরে এলে তারা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ার আশংকা রয়েছে।
এদিকে গত মাসে মোবাইল ডাটা বিশ্লেষনে দেখা দেছে যুক্তরাজ্যের মাত্র ১৭ ভাগ কর্মী অফিসে ফিরে এসেছেন।
ইংল্যান্ডে লকডাউনের সময়ে বেসরকারী ও সরকারী খাতের কর্মীদের যেখানে সম্ভব সেখান থেকে কাজ করতে উৎসাহিত করা হয়েছিলো।
সরকার চাচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে অন্ত:ত ৮০ ভাগ কর্মকর্তা যেন সপ্তাহে একদিন কর্মস্থলে স্বাভাবিক কাজে যোগদেন।
এই বিষয়ে অগ্রগতি জানতে সপ্তাহিক আপডেট দিতে কর্মকর্তাদের নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী বরিসজনসন।















