ঢাকা সংবাদদাতা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চতুর্থ তলার বারান্দায় চিকিৎসাধীন থাকা মাদক মামলার আসামি পালানোর ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কারারক্ষী আলামিনসহ কয়েকজন আসামির পাহারায় ছিল। ঘটনার পরপরই কারারক্ষীদের ক্লোজ করে নেওয়া হয়েছে।’
জানা গেছে, আসামির বিরুদ্ধে হোরোইন সেবন ও বিক্রির অভিযোগে কয়েকটি মামলা আছে।















