গ্রেজুয়েট ক্লাব ইউকের ঈদপূর্ণমিলনী ও দোয়া মাহফিল অনুষ্টিত

307

ওয়ানবাংলানিউজ: গ্রেজুয়েট ক্লাব ইউকের উদ্যোগে ঈদপূর্ণমিলনী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১২ আগষ্ট বুধবার সন্ধ্যায়।পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের এ্যাপেলবি সেন্টারে সংগঠনের সভাপতি অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ এহসানুল হকের সঞ্চালনায় প্রথম পর্বে অনুষ্ঠানের উদ্বোধনী ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সফিকুর রহমান চৌধুরী।

শোকের মাসের এ আয়োজনে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত পরিবারের সদস্য,৩রা নভেম্বর জেলের অভ্যন্তরে নিহত জাতীয় চারনেতা এবং মুক্তিযুদ্ধের ত্রিল লক্ষ শহীদের আত্নার মাগফেরাত কামনা করা হয়।বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কণিষ্ঠ কন্যা শেখ রেহানার সুস্হতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যানসহ বৈশ্বিক মহামারি থেকে সকলের হেফাজত চেয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে।মাওলানা সফিকুর রহমান বিপ্লবী দোয়া পরিচালনা করেন।দোয়া মাহফিলে আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম,যুক্তরাজ্য আওয়ামীলীগের আইন সম্পাদক এম এ করিমসহ অনেকে।

কমিনিটি ব্যক্তিত্ব যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং গ্রেজুয়েট ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের উপস্হাপনায় দ্বিতীয় পর্বের আলোচনা সভা অনুষ্টিত হয়।অতিথিদের প্রানবন্ত আলোচনায় বক্তব্য রাখেন,যুক্তরাজ্য আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক আসম মিসবা,যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহসভাপতি হোসনে আরা মতিন,সম্পাদক মন্ডলীর সদস্য নাজমা হেসেন বেবী,লন্ডন মহানগর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য কবি আব্দুল হান্নান,যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমদ সাদ,সহসভাপতি ফারুক আহমদ,সম্পাদক মন্ডলীর সদস্য ফয়ছল আহমদ,প্রজন্ম’৭১ যুক্তরাজ্য এর আহবায়ক মো: বাবুল হোসেন প্রমুখ। এছাড়া সৈয়দ এহসানুল হক, মেহদী হাসানসহ সংগঠনের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
পরিশেষে অতিথিদেরকে সংগঠনের পক্ষ থেকে কোরবানীর ঈদের মাংসের রান্না করা খাবার দিয়ে নৈশভোজ পরিবেশন করা হয়।