নর্থ লন্ডনে কারাঘারের সামনে গুলিতে যুবক নিহত

905

ওয়ানবাংলানিউজ: নর্থ লন্ডনে একটি কারাঘারের সামনে ২০ বছর বয়সী যুবক গুলিতে নিহত হয়েছে। শনিবার দিনের সাড়ে ৩টায় ইসলিংটনের রোমান ওয়েতে গুলিবিদ্ধ অবস্থায় খবর পেয়ে জরুরী সার্ভিস ছুটে যায়।
বিবিসি সূত্রে মেট পুলিশ জানায় পেন্টভিল কারাঘারের নিকটবর্তী স্থানে তাকে পাওয়ায়। ঘটনাস্থলেই ঐ যুবকের মৃত্যু হয়।
ইতিমধ্যে নিহতের নিকট আত্মীয়কে অবহিত করা হয়েছে। তবে এর সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এই ঘটনার সাথে কারাঘারের কোন সম্পর্ক আছে কিনা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। এই কারাঘার ইংল্যান্ডের সবচেয়ে পুরাতন কারাঘারের একটি। ব্যস্ততম এই কারাঘারে শুধুমাত্র পুরুষ বন্দীদের রাখা এবং তরুন অপরাধীদের একটি প্রতিষ্ঠান রয়েছে।