ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (রবিবার) ৩৬ জনের মৃত্যু : আক্রান্ত ৯০১ জন

2921

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমেছে মৃতের সংখ্যা। তবে বেড়ে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে (রবিবার) মৃত্যু হয়েছে ৩৬ জনের। এর আগে গতকাল শনিবার ছিলো ১০০ জন, শুক্রবার ছিলো ১৮৬জন, বৃহস্পতিবার ছিলো ১৪৯ জন, বুধবার ছিলো ১৫৪জন, মঙ্গলবার ছিলো ১৭১জন। মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৫৫০ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯০১ জন। গতকাল শনিবার ছিলো ৮৯০জন, শুক্রবা ছিলো ১০০৬ জন, বৃহস্পতিবার ছিলো ১১১৮ জন, বুধবার ছিলো ৬৫৩জন, মঙ্গলবার ছিলো সোমবার ছিলো ৯৫৮জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ১৫১ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৮ জন, গত ২দিনে স্কটল্যান্ডে কেউ করোনায় মৃত্যুবরণ করেনি, ওয়েলসে ২ জনের মৃত্যু হয়েছে এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।