ওয়ানবাংলানিউজ: বৃহস্পতিবার ছিলো ব্রিটেনে এ বছরের উষ্ণতম বা সর্বোচ্চ গরমের দিন। লন্ডনে দুপুর তিনটায় রেকর্ড করা হয় ৩৩.৩ ডিগ্রি। মেট অফিসের সূত্র মতে গতকাল বুধবারের রেকর্ড ভেঙ্গে এটিই এ বছরের সর্বোচ্চ গরমের রেকর্ড।

আবহাওয়া রৌদ্রউজ্জ্বল হওয়ায় সকাল থেকেই সমুদ্র সৈকত, খোলা পার্ক, নদী ও লেকের তীরে মানুষের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।
তবে সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি ঘটে বর্ণমাউথ সমুদ্র সৈকতে। স্থানীয় কাউন্সিল লিডার বলেছেন, গত দু’দিনে সমুদ্রের তীর জনসমুদ্রে পরিনত হয়েছে। মনে হচ্ছে ব্যাংক হলিডের মত লোকজন আসছে।
ভাইরাসের কারনে স্থানীয়দের এসকল লোকদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। তাছাড়া রাতে ক্যাম্প করে থাকা লোকদের বিতাড়িত করতে অতিরিক্ত পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে।
ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় ১৪৯ জনের মৃত্যু খবর নিশ্চিত করেছে পরিসংখ্যান ব্যুরো। এরপরও লোকদের মধ্যে সামাজিক দূরত্ব ছিলো না। রাত ৯টা পর্যন্ত বর্ণমাউথ সৈকতে লোকদের ভীড় দেখা যায়।

এদিকে পুলিশ জানিয়েছে গতকাল সমুদ্রে আসা লোকজনদের মধ্যে কমপক্ষে ২০০জন তাদের পরিবারের সামনে ঝগড়ায় লিপ্ত হন। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা নিশ্চিত করেনি পুলিশ।
বর্ণমাউথের মত ব্রিটেনের অন্যান্য সমুদ্র সৈকতেও প্রচন্ড ভীড় পরিলক্ষিত হয়।
এদিকে সরকারের প্রধান মেডিকেল উপদেস্টা প্রফেসর ক্রিস হুইটি সবাইকে সর্তক করে বলেছেন, অবশ্যই সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তিনি বলেন, স্বাভাবিকভাবেই মানুষ সূর্য উপভোগ করতে চাইবে, তবে আমাদের এমনভাবে করা দরকার যা সবার জন্য নিরাপদ থাকে।
পৃথক সংবাদ
ব্রিটেনে গ্রান্ট ও ফার্লো স্কিমে ব্যাপক প্রতারণার অভিযোগ। অর্থ দন্ডের বিধান রেখে আসছে নতুন আইন















