ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের ক্যানিং টাউনের একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় শতাদিক মানুষ নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।

সোমবার ক্যানিং টাউনের ফেরিয়ার পয়েন্টে বেলা সাড়ে ৬দিকের ভবনের চতুর্থতলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ৮টি ফায়ার ইঞ্জিন এবং ৬০জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌছায় এবং সন্ধ্যা ৮.১৫মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে।
ভবনের বাসিন্দা কদর উদ্দিন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রনে এসে। ভবনের বাসিন্দরা নিরাপদে ভবন থেকে বের হয়েছেন।
তিনি জানান এই ভবনে গ্রেনফেল টাওয়ারের মত ক্লাডডিং ছিলো। গত বছর ভবন থেকে ক্লাডডিং সরানো হয়েছিলে। এখন মনে হচ্ছে ক্লাডডিং সরারো সময় উপযোগি ছিলো।
তিনি বলেন, গ্রেনফেল টাওয়ারের মত যাতে আরো কোন দুঘর্টনা না ঘটে।
পৃথক সংবাদ : ব্রিটেনে ইভেন্ট ভেন্যুগুলোর অবস্থা নাজুক। প্রতিদিনই বাতিল হচ্ছে পূর্ব নির্ধারিত শিডিউল















