বীর মুক্তিযোদ্ধা, সাবেক ইপিআর হাবিলদার ও সেনা সদস্য মোহাম্মদ আলী আর নেই

673

ওয়ানবাংলানিউজ: বীর মুক্তিযোদ্ধা, সাবেক ইপিআর হাবিলদার ও সেনা সদস্য মোহাম্মদ আলী আর নেই। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )। জাতির এই শ্রেষ্ঠ সন্তান ছিলেন বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের মাটি ও মানুষের সেবক সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ গণি মিয়ার ছোট ভাই এবং আন্তর্জাতিক মানবতাবাদী সংস্থা এজিআইসিও এর চেয়ারম্যান এম এ হুসাইনের চাচা । গতকাল সোমবার রাত ১০ টার সময় তিনির নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

মরহুমের পরিবারের পক্ষ হতে দেশ বিদেশের সকলের নিকট দোয়া কামনা করেছেন যুক্তরা প্রবাসী আপন ভাতিজা এজিআইসিও এর চেয়ারম্যান এম এ হুসাইন।বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউ কে বাংলা প্রেস ক্লাবের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী ।