ব্রিটেনে করোনা গত ২৪ ঘন্টায় (শনিবার) ১৮১ জনের মৃত্যু : আক্রান্ত ১৪২৫ জন

1355

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা কমেছে। কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় (শনিবার) ১৮১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল শুক্রবার ছিলো ২০২ জন, বৃহস্পতিবার ছিলো ১৫১, বুধবার ছিলো ২৪৫জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৬৬২ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৪২৫ জন। গতকাল শুক্রবার ছিলো ১৫৪১ জন, বৃহস্পতিবার ছিলো ১২৬৬ জন, বুধবার ছিলো ১০০৩ জন, মঙ্গলবার ছিলো ১৩৮৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৯৪ হাজার ৩৭৫ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৬৭ জন, স্কটল্যান্ডে ৫ জন, ওয়েলসে ৬ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ২ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।