বিক্ষোভকারীদের হামলার আশঙ্কায় ব্যাডেন পাওয়েলের মূর্তির সামনে পাহারা

411

আন্তর্জাতিক ডেস্ক: ফ্যাসিবাদী এ্যাডলফ হিটলারের প্রতি সহানুভূতি ছিল এমন অভিযোগ উঠেছে স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড রবার্ট ব্যাডেন পাওয়েলের বিরুদ্ধে। সমালোচকরা বলছেন তিনি বর্ণবাদী মতামত ও সমাজতন্ত্রের প্রতি সহানুভূতিশীল মনোভাব রাখতেন। মিরর

‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলনকারীরা দাস ব্যবসায়ী, ঔপনিবেশবাদী ও ফ্যাসিবাদী ছিলেন এমন ব্যক্তিদের মূর্তি ভেঙ্গে ফেলছে। হুমকি দিচ্ছে ১০ বছর আগে স্থাপিত পাওয়েলের মূর্তিটি ভেঙ্গে ফেলার।

ক্রাইস্ট চার্চ এন্ড পুলে কাউন্সিলের নেতা ভিকি স্লেড বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, মূর্তিটির অবস্থান সমুদ্র থেকে মাত্র ৩ মিটার দূরে বলে এটির অপসারণ বেশ ঝুঁকিপূর্ণ।

স্থানীয় বাসিন্দারা ছাড়াও স্কাউট সদস্যরা ২৪ ঘন্টা পালাক্রমে পাওয়েলের মূর্তি পাহারা দিচ্ছেন। কাউন্সিলের আরেক নেতা মার্ক হাওয়েল বলেন ব্যাডেন পাওলের মূর্তিটি আমাদের মর্যাদা ও ভালবাসার সাথে জড়িত।

২০০৭ সালে এক জরিপে ব্যাডেন পাওয়েল বিশশতকে যুক্তরাজ্যের ১৩তম প্রভাবশালী ব্যক্তি নির্বাচিত হন। ১৯০৭ সালে ব্রাউনসি দ্বীপের পোতাশ্রয় থেকেই ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলন শুরু করেন।