ব্রিটেনে লকডাউনের পর থেকে করোনায় সর্বনিম্ন মৃত্যু রবিবার ১১৩ জন : আক্রান্ত ১৯৩৬ জন

1973
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে লকডাউনের পর থেকে করোনায় সর্বনিম্ন মৃত্যু হয়েছে রোববার। কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় (রবিবার) ১১৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল শনিবার ছিলো ২১৫, শুক্রবার ছিলো ৩২৪, বৃহস্পতিবার ছিলো ৩৭৭ জন, বুধবার ৪১২ জন । মোট মৃতের সংখ্যা ৩৮ হাজার ৪৮৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৯৩৬ জন। গতকাল শনিবার ছিলো ২৪৪৫, শুক্রবার ছিলো ২০৯৫ বৃহস্পতিবার ১৮৮৭ জন, বুধবার ২০১৩ জন, মঙ্গলবার ছিলো ২০০৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৭৪ হাজার ৭৬২জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৮৫ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৯ জন, ওয়েলসে ১১ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।