ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) আরও ৫৩৯ জনের মৃত্যু : নতুন করে আক্রান্ত ৫৬১৪

2803
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায়( বৃহস্পতিবার) ৫২৯জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল বুধবার ছিলো ৬৪৯ জন। মোট মৃতের সংখ্যা ৩০হাজার ৬১৫জন। আজ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ফরেনসেক্রেটারী ডমেনিক রাব।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৬১৪জন। গতকাল বুধবার জানানো হয়েছিলো ৬১১১ জন। মঙ্গলবার জানানো হয়েছিলো ৪৪০৬জন, সোমবার ছিলো ৩৯৮৫। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৬ হাজার ৭১৫জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৮৩ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫৯, ওয়েলসে ১৮ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৪ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেবে মোট মৃত্যুবরণ করেছেন ৪৬৪ জন। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।