লন্ডনের নাইটিঙ্গেল হাসপাতালে মাত্র ২০জন করোনা রোগী: বন্ধ না করে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হবে

2346

ওয়ানবাংলানিউজ: লন্ডনে করোনাভাইরাসের প্রাদুভার্ব বৃদ্ধি পাওয়ায় গত ৩ এপ্রিল ডকল্যান্ডে অবস্থিত লন্ডন এক্সেল সেন্টারকে ৪০০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতালে পরিনত করা হয়।
কিন্তু বর্তমানে করোনাভাইরাসের প্রাদুভার্ব ও রোগীর সংখ্যা কমে আসায় অস্থায়ী এই হাসপাতালটি বন্ধ না করে স্ট্যান্ডবাই হিসেবে রাখার চিন্তা করছে সরকার।
হাসপাতালের কর্মীর অন্যত্র নিয়োগ এবং কিছু সরঞ্জাম হাসপাতালের জন্য রেখে দেয়া হবে।

নাইটিঙ্গেল হাসপাতালের সিইও চার্লস নাইট স্টাফদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে বলেছেন, হাসপাতালের বেশিরভাগ সক্ষমতা ব্যবহার করা হয়নি।
তিনি লন্ডনের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তারা ঘরে থেকে জীবন বাঁচিয়েছেন। তারা বিশেষজ্ঞদের কথা শুনেছেন। তিনি বলেন, এক ওয়ার্ডের বেশি সক্ষমতা বাড়ানোর প্রয়োজন নেই।
তিনি বলেন, সম্ভবত আগামী দিনেও লন্ডন নাইটিংঙ্গেল হাসপাতালটি করোনা রোগীদের জন্য ব্যবহারের প্রয়োজন হবে না।

হাসপাতালের স্থানটি লন্ডনের ডকল্যান্ডে। এটি একটি বিশাল এক্সিভিশন সেন্টার। ব্রিটেনে করোনাভাইরাসের মহামারি দেখা দিলে জরুরী ভিত্তিতে এখানে অস্থায়ী হাসপাতালে পরিনত করা হয়।

ব্রিটেনে করোনায় গত এক মাসের মধ্যে একদিনে সবচেয়ে কম মানুষের মৃত্যু

ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (সোমবার) আরও ২৮৮ জনের মৃত্যু : নতুন করে আক্রান্ত ৩৯৮৫। দেখুন টিভি ওয়ান নিউজে বিশ্ব সংবাদ

Posted by London Bangla voice on Monday, 4 May 2020