ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের কারনে সরকারের ঘোষণা অনুযায়ী ৪ সাপ্তাহের বেশি সময় ধরে লকডাউনে রয়েছে ব্রিটেনের মানুষ। ফলে সমস্যায় পড়েছেন বয়স্কসহ কর্মহীন মানুষ। এরকম অসতায় মানুষদের ফ্রি খাবার বিতরন করছে লন্ডনের ঐতিহাসিক দিলশাদ রেস্টুরেন্ট। একই সাথে রেস্টুরেন্টের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন হাসপাতালের এনএইচএস স্টাফদের খাবার পরিবেশন করা হচ্ছে।
২২ এপ্রিল বুধবার দুপুরে পূর্ব লন্ডনের বেথনালগ্রীনের একটি কমিউনিটি হল থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিভিন্ন ওয়ার্ড, নিউহাম হসপিটাল, চ্যারিটি সংগঠন সেন্টার পয়েন্ট হোমলেস শ্লেটারকে ৬০০ প্যাকেট গরম খাবার পরিবেশন করা হয়।
কাউন্সিলার আহবাব হোসেন এর পরিচালনায় খাবার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলশাদ রেস্টুরেন্টের অন্যতম স্বত্তাধিকারী সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, কাউন্সিলার শাহ সোহেল আমিন, কাউন্সিলার তারেক খান, কাউন্সিলার সাদ চৌধুরী, দিলশাদ রেস্টুরেন্টের পরিচালকগনের মধ্যে উপস্থিত ছিলেন হামিদুর রহমান চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুর, তপু চৌধুরী।
এসময় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন, পূর্ব পুরুষদের ঐতিহ্য বজায় রেখে দিলশাদ রেস্টুরেন্টের পক্ষ থেকে লন্ডনে ও বাংলাদেশে অসহায় মানুষদের সহায়তা করা হচ্ছে। ব্রিটেনে ও বাংলাদেশে অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শফিকুর রহমান চৌধুরী বলেন, যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত জেলা উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রাম ভিত্তিক সংগঠনগুলো এই দুযোর্গমুহুর্তে সরকারের পাশাপাশি ত্রান সহায়তা দিয়ে অসমান্য অবদান রেখে যাচ্ছে। তিনি এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে দিলশাদ রেস্টুরেন্টের পক্ষ থেকে জানানো হয় ইতিপূর্বে তারা সেন্ট বার্থ হসপিটাল, রয়েল লন্ডন হসপিটাল, মাইল্যান্ড হসপিটালসহ ৭টি স্থানীয় হাসপাতালে খাবার বিতরন করা হয়েছে।
উল্লেখ্য সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী মার্চের শেষ সপ্তাহে পারিবারিক কাজে যুক্তরাজ্যে এসে লকডাউনে আটকা পড়েছেন। তিনি বিমানের ফ্লাইট শুরু হলেই দেশে ফিরে যাবেন বলে জানান।
লন্ডনে ঐতিহাসিক দিলশাদ রেস্টুরেন্টের পক্ষ থেকে অসহায়দের জন্য ফ্রি খাবার বিতরন
লন্ডনে ঐতিহাসিক দিলশাদ রেস্টুরেন্টের পক্ষ থেকে অসহায়দের জন্য ফ্রি খাবার বিতরন
Posted by London Bangla voice on Wednesday, 22 April 2020















