ওয়ানবাংলানিউজ: লন্ডনে টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিলের উদ্যোগে শেষ হয়েছে ইউরোপের সর্ববৃহৎ বৈশাখী মেলা। ১লা জুলাই রোববার পূর্ব লন্ডনের উইভার্স ফিল্ডে অনুষ্ঠিত মেলায় অন্যান্য বছরের তুলনায় লোক সমাগম কম হয়েছে। তবে শেষ মুহুর্তে কিছু জনসমাগম ঘটে। মেলায় যখন প্রবাসী আসা শুরুক করেন তখন প্রায় শেষ হয়ে যায় মূল অনুষ্ঠান।
প্রতি বছর মেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রচার প্রচারনা থাকলেও এবার ছিল তুলনামূলক কম। মেলা সরাসরি সম্প্রচার করেনি কোনো বাংলাদেশী টেলিভিমন। অনলাইন মিডিয়ার খবর ও স্যোশাল মিডিয়ায় দেখে শেষ বেলায় আসেন বহু প্রবাসী। তাছাড়া প্রচন্ড গরম ও বিশ্বকাপের কারনে মেলায় মানুষের উপস্থিতি ছিল অন্য যেকোন বছরের তুলনায় নগন্য। মেলায় মানুষ না আসায় বিক্রি কম হওয়ায় স্টল নিয়ে বসা ব্যবসায়ীরা হতাশা ব্যক্ত করেন। তারপরও মেলায় যারা নতুন আসেন তাদের উৎসাহের কমতি ছিল না। তারা এক সাথে বহু বাঙালীর মিলন মেলায় দারুন খুশি।
এবারের মেলায় হাজারো দর্শকদের মাতাতে বাংলাদেশ থেকে এসেছিলেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলোর অন্যতম চিরকুট। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন লোক গানের জনপ্রিয় শিল্পী আশিক।
এছাড়া চায়না চৌধুরীর নেতৃত্বে তাল তরঙ্গ এবং শৌমি ডান্স কোম্পানীর পরিবেশনায় ছিল বর্ণাঢ্য নৃত্য। নাজ এন্ড বলি ফ্লেক্স এর হাই-এনার্জী পরিবেশনা।
ব্রিকলেনের বাক্সটন স্ট্রীট থেকে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে মেলা শুরু হয় বেলা ১১টায়। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বিভিন্ন স্ট্রীট প্রদক্ষিন শেষে র্যালী গিয়ে মিশে ওয়েভার্স ফিল্ডে। এরপরই মেলার মূল মঞ্চ থেকে ধারাবাহিকভাবে পরিবেশন করা হয়, গান, নৃত্য ইত্যাদি।
এদিকে মেলায় কমিউনিটি নেতৃবৃন্দ, সংবাদকর্মীসহ উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি রোশনারা আলী, বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন, মেয়র জন বিগস, স্পিকার কাউন্সিলার আয়াছ মিয়া, ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলামসহ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অধিকাংশ কাউন্সিলারবৃন্দ।
আরো দেখুন ভিডিওতে
লন্ডনে জমে উঠেনি এবারের বৈশাখী মেলা: শেষ মুহুর্তে জনসমাগম
Posted by onebanglanews.com on Sunday, 1 July 2018















