করোনায় ব্রিটেনে দুই সহোদরসহ ৪ বাংলাদেশীর মৃত্যু

2687

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটিশ বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। আজ সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্যোশাল মিডিয়ায় তাদের মৃত্যুর খবর প্রকাশ করেছেন তাদের স্বজনরা। এর মধ্যে দুই সহোদর রয়েছেন। সরকারী সূত্রে সঠিক কোন পরিসংখ্যান প্রকাশিত না হলেও স্যোশাল মিডিয়ার পরিসংখ্যানে দেখা যাচ্ছে ব্রিটেনে এ পর্যন্ত ৩৪ জন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।

দুই সহোদরের ইন্তেকাল :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ দিনের ব্যবধানে আপন দুই সহোদর ইন্তেকাল করেছেন। তারা পূর্ব লন্ডনের শেডওয়েলহিথ এলাকায় বসবাস করতেন বলে জানাগেছে।
গত ২৬ মার্চ মৃত্যুবরণ করেন বড়ভাই দেলোয়ার ওয়াহিদ ( ৩৭)। আর ৫ এপ্রিল মৃত্যু বরণ করেন ছোট ভাই এনামুল ওয়াহিদ (৩২)।
তাদের দেশের বাড়ী নবীগঞ্জ উপজিলার ইনাতগঞ্জ ইউনিয়নের দক্ষিনগ্রাম। তাদের পিতার নাম আব্দুল ওয়াহিদ। তারাইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রউফ এর ভাতিজা।
তাদের নিকট আত্মীয় নাসির আহমদ শ্যামল জানিয়েছেন মৃত দেলোয়ার ওয়াহিদ এর স্ত্রী দুই ছেলে রয়েছে। অপর দিকে মৃত এনামুল ওয়াহিদ স্ত্রী ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন।

মাওলানা আব্দুল মুকিতের ইন্তেকাল:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ সোমবার ইন্তেকাল করেছেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মুকিত (৬৭ আনুমানিক)। তিনি পূর্ব লন্ডনের স্টেপনীগ্রীনের বাসিন্দা। জানাগেছে মাত্র ৩ সাপ্তাহ পূর্বে তিনি বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত সফর থেকে যুক্তরাজ্যে ফিরেন। তার দেশের বাড়ী বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউড়া গ্রামে। তিনি যুক্তরাজ্যে কাউন্সিল অব মস্কসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। একই গ্রামের বাসিন্দা বিশিষ্ট ক্যাটারার্স ফরহাদ হোসেন টিপু এক ফেইসবুক বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। জানাগেছে মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

টুনু মিয়ার ইন্তেকাল:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন পূর্ব লন্ডনের ক্যানিং টাউনের বাসিন্দা প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব বদরুল ইসলাম টুনু মিয়া। তার দেশের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামে। তিনি গত ৫ এপ্রিল রবিবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ফেইসবুকে তার স্বজনরা জানিয়েছেন তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থেকে কমিউনিটির উন্নয়নে কাজ করে গেছেন। তার সম্পর্কে এর চেয়ে বেশি তথ্য পাওয়া যায়নি।

গতকাল ৫ এপ্রিলের নিউজ লিংক

ব্রিটেনে করোনায় মা ছেলেসহ ৩ প্রবাসীর মৃত্যু: আক্রান্ত শত শত

গত ৪ এপ্রিলের নিউজ লিংক

করোনায় ব্রিটেনে আরো ৪ বাংলাদেশীর মৃত্যু