আন্তর্জাতিক ডেস্ক: তিনি গত সোমবার ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্টটি মিরর অনলাইন সম্পূর্ণ প্রকাশ করেছে গতকাল।
তিনি লেখেন,যেদিন থেকে আমাদের দেশে মানে বৃটেনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে লাগলো, আমি মানসিকভাবেও প্রস্তুত হতে থাকি। পিপিই যেভাবে পরিধান করা দরকার, নিয়ম মেনে সেটাও করছি। করোনা আক্রান্ত রোগীরা স্বাভাবিক নয়। সাধারণ মানুষের মতো কোনো আচরণ তারা করে না। আর এই অস্বাভাবিক আচরণ তাদের যায় না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তাদের করোনা নেগেটিভ প্রমাণ হয়।
তিনি বলেন, আমার হৃদয় বারবার ভেঙে যাচ্ছে। যারা মারা যাচ্ছেন তারা মারা যাওয়ার আগে গোঙাতেই থাকেন। এ যেন মৃত্যুর হাহাকার। ভীষণ খারাপ লাগছে তাদের নিয়ে কাজ করতে গিয়ে। সেই সঙ্গে তাদের চোখেমুখে সারাক্ষণ একটা উৎকণ্ঠা লক্ষ করছি। একমাত্র এই রোগীদের ক্ষেত্রেই তাদের পরিবারের লোকজনকে আসতে দেওয়া হচ্ছে না।
সূত্র: বাংলা অনুবাদ আমাদের সময় থেকে















