ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ ব্রিটিশ বাংলাদেশী মৃত্যু বরণ করেছেন। গতকাল শনিবার বিভিন্ন স্যোশাল মিডিয়ায় তাদের মৃত্যুর খবর প্রকাশ করেছেন তাদের স্বজনরা। সরকারী সূত্রে সঠিক কোন পরিসংখ্যান প্রকাশিত না হলেও স্যোশাল মিডিয়ার পরিসংখ্যানে দেখা যাচ্ছে ব্রিটেনে এ পর্যন্ত ৩০ জন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।
সর্বশেষ যে ৩জন ইন্তেকাল করেছেন তারা হচ্ছেন:
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত লুটনের একই পরিবারে মা ও ছেলে মৃত্যুবরণ করেছেন। গত ১লা এপ্রিল ছেলে দীবুল আহমদ ইন্তেকাল করেন। ছেলের মৃত্যুর ৫ দিনের মাথায় ৫ এপ্রিল মারা গেলেন দীবুল আহমদের মা। শুধু মা-ছেলের মৃত্যুই শেষ নয়, আক্রান্ত হয়েছেন দীবুল আহমদের পিতা হাসান আহমদ, স্ত্রীসহ ৩ পুত্র সন্তান।
লুটনের সফল ব্যবসায়ী মরহুম দীবুল আহমদের বয়স আনুমানিক ৫৪। তার দেশের বাড়ী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউপির ভাংগী গ্রামে। তিনি যুক্তরাজ্যে ও বাংলাদেশে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
এই মৃত্যুর ঘটনায় পুরো দক্ষিণ সুরমা বাকরুদ্ধ। দেশে থাকা স্বজনদের মধ্যে চলছে কান্নার রোল। যুক্তরাজ্যের লুটন কমিউনিটিতেও শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন গ্রেটার ম্যানচেস্টারের হাইডের বাসিন্দা আলহাজ্ব মো: আকিকুর রহমান। তিনি শনিবার রাতে টেইমসাইড জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। স্থানীয় সাংবাদিক মিজানুরর রহমান মিজান জানিয়েছেন এ নিয়ে গত এক সপ্তাহে া শুধু হাইডে ৫ জন দুই জন ইন্তেকাল করেছেন।
মরহুম আকিকুর রহমানের দেশের বাড়ী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামে।















