ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭০৮ জনের মৃত্যু, এ পর্যন্ত ৪৩১৩ জনের মৃত্যু

4215
file picture

ওয়ানবাংলানিউজ: প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবল আরো ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে ব্রিটেনকে। ব্রিটেনে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৭০৮ জন মৃত্যু বরণ করেছেন। খবর স্কাই নিউজ এর। এটি ব্রিটেনে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এ নিয়ে করোনা ভাইরাসে শনিবার ব্রিটেনে মৃত্যুর সংখ্যা সংখ্যা দাঁড়িয়েছে ৪৩১৩ জনে। ব্রিটেনে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে, গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন ৫৬৯জন, শুক্রবার ৬৮৪জন। আর আজ শনিবার ঘোষণা করা হয়েছে ৭০৮জনের মৃত্যুর খবর। শনিবার সকাল পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে ৪১৯০৩জন। গতকাল বৃহস্পতিবার মৃত্যু বরণ করেছেন ৫৬৮ জন।

ব্রিটেনের স্বাস্থ বিভাগ জানিয়েছেন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৭৩৫ জন। যা গতকাল ছিলো ৪৪৫০ জন। মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪১৯০৩ জন।
মৃতদের বয়স ৫ থেকে ১০৪ বছর পর্যন্ত বলে জানিয়েছে স্বাস্থ বিভাগ।