সাবধান ব্রিটেনের দোকানগুলোতে ২১,০০০ ডিমের মধ্যে কন্টামিনেশন!

    1548

    ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে আমদানিকৃত ২১,০০০ ডিম কন্টামিনেডেট বলে ফুট স্ট্যান্ডার্ড এজেন্সির রিপোর্টে প্রকাশিত হয়েছে। সম্প্রতি ডাচ ফার্ম থেকে ব্রিটেনের দোকানগুলোতে সরবরাহকৃত এমন ২১,০০০০ ডিম ভাইরাস দোষে আক্রান্ত হয়েছে। শুধু কন্টামিনেশন নয়, কীটনাশক ফিপরোনিল-এর উপস্থিতিও রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

    এই দোষিত ডিম খেলে বমি, ডিজিনেস, মাথাগুরানো, মাথা ও পেটে বেদনা, শরীর ঘেমে যাওয়া ইত্যাদি হতে পারে। তবে এফএসএ দাবী করেছে এতে জনগনের স্বাস্থ্যের ঝুকি খুব কম- যেহেতু এগুলো দোকানের শেলফ থেকে সরানো হয়েছে।

    ব্রিটিশ এগ ইন্ডাস্ট্রি কাউন্সিল জানিয়েছে, জনগনকে এতে ভীত হওয়ার কারণ নেই এবং যেভাবে ডিম কুকিং করে খাওয়া হয়, সেরক কুকিং পরিবর্তনেরও কারণ নেই। এক পরিসংখ্যানে দেখা গেছে, ব্রিটেনে ৮৫% এর মতো বছরে ডিম খাওয়া হয়ে থাকে।

    ইউরোপের ডাচ ছাড়া ও অন্য কয়েকটি দেশের ফার্মের ডিমেও কন্টামিনেশনের খবর বিভিন্ন সূত্রে পাওয়া গেছে।

    এফএসএ এবং এগ ইন্ডাস্ট্রি জনগণকে নিরাপদ স্বাস্থ্যের জন্য ব্রিটিশ লায়ন চিহ্নিত বা সিংহের ছবি সম্বলিত মার্ক দেখে ডিম খরিদের আহবান জানিয়েছেন। ব্রিটিশ লায়ন মার্কা ডিম সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত। কারণ ফার্মে অত্যন্ত উচু মানের হাইজিন মেইন্টেইনের মাধ্যমে বাজারজাত করা হয়।

    সূত্র ও কৃতজ্ঞতা সৈয়দ শাহ সেলিম: লন্ডন টাইম