করোনা ভাইরাস : জাতীয় সংসদের অধিবেশন স্থগিত

326

ঢাকা সংবাদদাতা: প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে বাংলাদেশেও। এরই মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ জন এবং মারা গেছেন দুইজন। তাই চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় ২২ ও ২৩ মার্চ মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিতব্য সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে।

শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ বিষয়টি অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।