ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস করোনা ভাইরাস মোকাবেলায় সরকার এবং এনএইচএসের গাইড লাইন মেনে চলার অনুরুধ করেছেন। এছাড়া দুএকদিনের মধ্যে কমিউনিটি এ্যাকশন এবং ভলান্টিয়ারদের সহযোগিতার জন্য টাওয়ার হ্যামলেটসে একটি বিশেষ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন।
টাওয়ার হ্যামলেটস তথা বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মেয়র জন বিগস এক বিবৃতিতে বারার বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছেন, কাউন্সিল হিসেবে আমরা পাবলিক হেলথ ইংল্যান্ড, এনএইচএস, পুলিশ এবং সংশ্লিষ্ট অনেকগুলো সংস্থার সাথে ঘনিষ্টভাবে কাজ করে যাচ্চিছ। তিনি বলেন, আমরা নজিরবিহীন সময়ের মুখোমুখি এখন এবং ভাইরাসের প্রাদুর্ভাবে আমরা উদ্বিগ্ন হয়ে পড়াটাই স্বাভাবিক। এই প্রাদুর্ভাব মোকাবেলায় ইউকে এখন ষ্ক্রবিল“ম্ব পর্যায়ে রয়েছে এবং আমাদের সবার জন্য এর অর্থ হলো, এমন কিছু প্রক্রিয়া রয়েছে আমাদের সবাইকে অবশ্যই পৃথকভাবে করতে হবে।
মেয়র বলেন, ভাইরাসটির ছড়িয়ে পড়া বন্ধে সহায়তা করার জন্য এবং বারার সকল বাসিন্দা, বিশেষ করে যারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন, তাদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা যথাসাধ্য চেষ্ঠা করছি। স্থানিয় কর্তৃপক্ষ হিসেবে, প্রচন্ড চাপের মুখে থাকা আমাদের সকল সেবাখাতগুলো পরিচালনা অব্যাহত রাখাটা নিশ্চিত করতে শক্তিশালী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেয়র তার বিবৃতিতে প্রতিটি নাগরিককে এনএইচএস এর পরামর্শ মেনে চলার অনুরোধ করেন এবং তাদের পরামর্শ মনে করিয়ে দিয়ে বলেন, যদি খুব বেশি জ্বরভাব থাকে, আর আপনি আপনার বুক অথবা পিঠে অত্যধিক গরম বোধ করেন এবং নতুন করে কাশি হতে থাকে, তাহলে অবশ্যই নিজ ঘরে স্বেচ্চছা-অন্তরিণ থাকতে হবে আপনাকে। কাউন্সিল নিয়মিতই পরিস্থিতির আপডেট জানাবে। তবে নিয়মিত এনএইচএস এর ওয়েবসাইট দেখার জন্য তিনি অনুরোধ করেন।
বিবৃতিতে মেয়র জন বিগস বলেন, সবশেষে আমি এটাই বলতে চাই যে, আমরা যে কমিউনিটিতে বসবাস করছি, আমাদের চিন্তাভাবনায় সেই কমিউনিটিকে রাখা এবং প্রতিবেশির খোঁজ খবর নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কঠিন এই সময়ে আমাদের প্রত্যেককে প্রত্যেকের সাহায্যে এগিয়ে আসা উচিত।
ইতিমধ্যে টাওয়ার হ্যামলেটসে অন্যের প্রয়োজনে এগিয়ে আসার উদ্যোগের কথা শুনে আমরা গর্ববোধ করছি। তিনি বলেন, কমিউনিটি এ্যাকশন এবং ভলান্টিয়ারদের সহযোগিতার জন্য একটি হাব বা কেন্দ্র স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দুয়েক দিনের মধ্যেই এব্যাপারে আমাদের আপডেট এবং যোগাযোগের সকল তথ্যের বিবরণ সহ আপনাদের জানানো হবে।
সরকার এবং এনএইচএসের গাইড লাইন মেনে চলার অনুরুধ-মেয়র জন বিগসের
সরকার এবং এনএইচএসের গাইড লাইন মেনে চলার অনুরুধ-মেয়র জন বিগসের
Posted by London Bangla voice on Thursday, 19 March 2020















