সিলেটে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত: লন্ডন প্রবাসী চাচাত ভাইকে হুমকি

453

সিলেট সংবাদদাতা: সিলেট হাছান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ফয়জুর রহমান রুকনের উপর প্রতিপক্ষের হামলা অভিযোগ পাওয়া গেছে। গত ১ মার্চ রবিবার সিলেট সদর উপজেলার বরইকান্দিস্থ সুনামপুরের বসত বাড়িতে এই হামলা চালানো হয়। এই বিষয়ে বরইকান্দি ইউনিয়নের সুনামপুরের আব্দুল মান্নানের পুত্র ফয়জুর রহমান দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্র জানায়, দীর্ঘদিন যাবত তার চাচাত ভাইয়ের সাথে স্থাবর-অস্থাবর সম্পতি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধ নিবারণের জন্য গত ১ মার্চ রবিবার সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠক শেষে ঘরে ফেরার পথে একই গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র মো. শওকত মিয়া ও আমজদ হোসেন, একই গ্রামের রইছ আলীর ছেলে হোসেন আহমদ দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। হামলায় সে ও তার পরিবারের সদস্যরা আহত হন। এসময় রুকনকে রক্ষাকরতে তার বাবা আব্দুল মান্নান এগিয়ে এলে তাকেও মারপিট করে হামলাকারীরা।

এসময় হামলাকারীরা লাঠি, সোটা, দা দেখিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন সহ অক্ষত ভাষায় গালিগালাজ করতে থাকে। হামলাকারিরা সরকার দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মী হওয়ায় আহত ফয়জুর রহমান রুকনের যুক্তরাজ্য প্রবাসী চাচাত ভাই সাবেক ছাত্রদল নেতা ও যুক্তরাজ্য লন্ডন মহানগর বিএনপি নেতা হাসান জাহেদকেও হুমকি ধামকি প্রদান করে হামলাকারীরা।
হামলারপর আসপাশের লোকজন তাকে চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
পারিবারিক সূত্র জানায়, আহত অবস্থায় ফয়জুর রহমান রুকন ওসমানী মেডিকেলে জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসা শেষে বাড়ী ফিরলেও পুরোপুরি সুস্থনন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এদিকে তার উপর হামলা নিন্দা জানিয়েছেন দক্ষিণ সুরমার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।